"বাউফলে শহীদ শরীফ ওসমান হাদি’র মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প"
শহীদ শরীফ ওসমান হাদি’র মাগফিরাত কামনায় বাউফলে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আগামী ০৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে ইবনে সিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টার, কাজীরপুল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডা. জাকিয়া ফারহানাসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
আয়োজকরা জানান, মানবসেবার মহান উদ্দেশ্য এবং শহীদ শরীফ ওসমান হাদি’র রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments