বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ

 

বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ

বাউফল (পটুয়াখালী), ১১ জানুয়ারি ২০২৬:

পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগীরা বাউফল থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে নিজ বাসায় ডেকে নেন। পরে ওই শিক্ষার্থী তার অপর এক সহপাঠীকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাসায় যায়। অভিযোগ অনুযায়ী, সেখানে অনিক তাদের দু’জনকেই ধর্ষণ করেন।

ঘটনার পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বাড়িতে ফিরতে পারেননি। পরদিন শুক্রবার রাতে বাড়িতে ফিরে তারা পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের লোকজন তাদের থানায় নিয়ে গেলে ভুক্তভোগীরা পুলিশের কাছে বিস্তারিত বর্ণনা দেন।

পুলিশ আরও জানায়, ঘটনার পর অভিযুক্ত অনিক ঢাকায় পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ভিকটিম দু’জন শিক্ষার্থী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Comments