মাদ্রাসা বোর্ডের পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

৩০ নভেম্বর ২০২৫

জাতীয় ডেস্ক : শিক্ষা 

মাদ্রাসা বোর্ডের পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ইবতেদায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য উক্ত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। সংশ্লিষ্ট নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষিত সাধারণ ছুটির কারণে পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার) যথারীতি সকাল সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষার নিয়ন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করেন।

Comments