জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা তাসিন আল নাহিয়ানের পিতার ইন্তেকাল
জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মুন্সি বাড়ির তাসিন আল নাহিয়ানের বাবা নিরব মুন্সি আজ (৩১ ডিসেম্বর ২০২৫) ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে নিজ বাসায় ফেরার পথে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জানাজা শেষে ফেরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার চেষ্টা করা হয়, তবে পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Comments