২৯ ডিসেম্বর ২০২৫
বাউফল উপজেলা, জামায়াতে ইসলামী
"আবেগাপ্লুত হয়ে গেলেন ড.শফিকুল ইসলাম মাসুদ"
আজ ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার যোহরের সালাত আদায় শেষে জুলাই আন্দোলনে বাউফল থেকে শহীদ হওয়া সাত শহীদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দানের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে রওনা হন। দুইপাশে সেচ্ছাসেবকদের সিরিয়াল বেধে অসংখ্য মুক্তিপ্রিয় জনতাকে সাথে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান লক্ষপানে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে গিয়ে শহীদদের গর্বীত পিতা-মাতাদের নিয়ে দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন শফিকুল ইসলাম মাসুদসহ সকলেই। খোদার কাছ ফরিয়াদ "হে আমাদের প্রতিপালক আমাদের এই বাউফলের জন্য একজন খাদেম নির্ধারণ করে দাও। যিনি এই বাউফলকে নিজের পরিবারের সদস্যদের মতোই মনে করবে। এই বাউফলে পারস্পরিক ভ্রাতৃত্বে পরিপূর্ণ করে দাও" মহান রবের কাছে আরো কত ফরিয়াদ। এরপর মনোনয়ন পত্র জমা দেন। জমাশেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডক্টর মাসুদ এসময় তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেন। বিশেষ করে যখন জুলাই যোদ্ধাদের কথা স্বরন করেন তখন তিনি আবেগাপ্লুত হয়ে যান।
#bauphal_telivesion #বাউফল #vote #জাতির_শ্রেষ্ঠ_সন্তান #আবেগ

Comments